বিশ্ববাজারে সোনার দাম কিছুটা কমেছে
দুসপ্তাহ চড়া থাকার পর বিশ্ববাজারে সোনার দাম মঙ্গলবার কিছুটা কমেছে।
সিঙ্গাপুরে সোমবার সোনার দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ৬২৬.৭৫ মার্কিন ডলারে পৌঁছে। তবে মঙ্গলবার তা হঠাৎই কমে যায় এবং আউন্স প্রতি ৬২৪.৫০ ডলারে নেমে আসে।
মূলত বিনিয়োগকারীরা সোনা কিনছেন না বলেই সোনার দাম কমেছে বলে দেশটির সোনা ব্যবসায়ীরা জানিয়েছেন।
তবে শিগগিরই সোনার দাম আউন্স প্রতি ৬৩৫ ডলার থেকে ৬৩৭ ডলার পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছেন তারা।
তারা আরো জানান, মঙ্গলবার সোনার দাম আউন্স প্রতি ৬২০ ডলার থেকে ৬৩৫ ডলারের মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।
সোমবার দিন শেষে লন্ডনে সোনার দাম ৬২৬ ডলার থেকে ৬২৭ ডলারের মধ্যে ওঠানামা করে। তবে দিনে এই দাম ওঠে সর্বোচ্চ ৬২৭.৮০ মার্কিন ডলার যা ছিল গত ৪ জানুয়ারির পর থেকে সবচেয়ে বেশি।
গত ছাব্বিশ বছরের মধ্যে ২০০৬ সালের মে মাসে সোনার দাম রেকর্ড ছুঁেয়ছিল। সে সময় আউন্স প্রতি সোনার দাম ছিল ৭৩০ ডলার।
তবে সর্বকালের মধ্যে ১৯৮০ সালের জানুয়ারিতে সোনার দাম ছিল সব্বোর্চ। তখন প্রতি আউন্স সোনার দাম ছিল ৮৫০ মার্কিন ডলার।
