ওর্তেগা নিকারাগুয়ার 'সুবিচারের প্রতীক': আহমাদিনেজাদ
আমেরিকার øায়ুযুদ্ধের ঘোরবিরোধী নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগাকে দেশটির ‘সুবিচারের প্রতীক’ বলে আখ্যায়িত করেছেন ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
ভেনেজুয়েলা সফর শেষে ইরানি প্রেসিডেন্ট রোববার নিকারাগুয়া আসেন। পরে তিনি ওর্তেগার সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে বলেন আহমাদিনেজাদ সাংবাদিকদের বলেন, “আমাদের সম্পর্ক আন্তরিক। কারণ আমাদের দাবী, আগ্রহ ও লক্ষ্য এক ও অভিন্ন। এমনকি আমাদের শক্রও এক।”
রোববারই আহমাদিনেজাদ ওর্তেগার সঙ্গে রাজধানী মানাগুয়ার দরিদ্র জনবসতি দেখতে যান। এ সময় বিভিন্ন ইস্যুতে দুটি দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে একমত হন তারা।
অপেক্ষাকৃত উন্নত বাসস্থান, বাঁধ ও অন্যান্য প্রকল্প বাস্তবায়নে পশ্চিম গোলার্ধের দ্বিতীয় দরিদ্র দেশ নিকারাগুয়াকে সহযোগিতা প্রদান সংক্রান্ত বেশ কিছু চুক্তিতে স্বাক্ষর করেন দুই নেতা।
নিকারাগুয়ার দরিদ্র জনগোষ্ঠির সাহায্যে এগিয়ে আসার জন্য ইরানের প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওর্তেগা।
গত চার মাসে লাতিন আমেরিকায় আহমাদিনেজাদের এটি দ্বিতীয় সফর। নিকারাগুয়ার পর তিনি ইকুয়েডর সফর করবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগা ও ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের মধ্যে বেশ কিছু মিল রয়েছে। তারা দুজনই একেবারে সাধারণ স্তর থেকে উঠে এসেছেন রাজনীতির শীর্ষে। ওর্তেগা ছিলেন মার্কসবাদী গেরিলা যোদ্ধা আর আহমাদিনেজাদ ছিলেন একজন সৈনিক।
মার্কিন যুক্তরাষ্ট্রের শক্র বলে বিবেচিত লাতিন আমেরিকার বামপন্থী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কোন্নয়নে আহমাদিনেজাদ এই সফর করছেন বলে জানা গেছে।
