২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার্চিলের মূর্তিতে রং ঢেলেছে দুর্বৃত্তরা

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বৃটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের মূর্তিতে লাল রং ঢেলে দিয়েছে দুর্বৃত্তরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 08:10 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

মূর্তির পাদদেশে ও এর কাছে যাওয়ার পথে রং ঢেলে দেওয়া হয়।

লন্ডনের পার্লামেন্ট স্কয়ারে অবস্থিত ওই মূর্তিতে রং ঢালার ঘটনা আবিষ্কৃত হয় স্থানীয় সময় রোববার বিকেলে।

তবে কারা এ কাজ করেছে তা এখনো জানা যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ।

মেট্রোপলিটান পুলিশের এক মুখপাত্র জানান, এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীর খোঁজ এখনও পাওয়া যায়নি।

দেশটির আইন অনুযায়ী এ ঘটনা ফৌজদারি অপরাধের শামিল। 

হাউজ অব কমন্সের বাইরে সাবেক প্রধানমন্ত্রীর ওই মূর্তিটি যে স্থানে অবস্থিত তা হলো লন্ডনের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি।       

দেশটির ইতিহাসে এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০০০ সালে পুঁজিবাদবিরোধী এক সমাবেশ চলাকালীন বিক্ষোভকারীরা চার্চিলের মূর্তির মাথায় ঘাসের টুপি পরিয়ে দেন।

উল্লেখ্য, ২০০২ সালে দেশব্যাপী এক জরিপে চার্চিল শ্রেষ্ঠ বৃটিশ হিসেবে নির্বাচিত হন।