২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের সৎভাইসহ আরেক সহযোগীর ফাঁসি কার্যকর

বিশ্বজোড়া প্রতিবাদ এবং আন্তর্জাতিক মতামতকে উপেক্ষা করে সাদ্দাম হোসেনের সৎভাই বারজান আল-তিকরিতি এবং সাবেক বিচারক আওয়াদ আল বান্দেরের ফাঁসি কার্যকর করা হয়েছে সোমবার। ইরাকের সরকারি টেলিভিশন একথা জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 12:30 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

সাদ্দাম হোসেনের মৃত্যুদন্ড কার্যকর এবং তার ফাঁসির ভিডিও প্রচারের পর সারাবিশ্বে তীব্র নিন্দার ঝড় ওঠে। একইসঙ্গে মৃত্যুদন্ডপ্রাপ্ত সাদ্দামের দুই সহযোগী তার সৎভাই ইরাকের সাবেক গোয়েন্দা প্রধান আল-তিকরিতি এবং আল-বান্দেরের মৃত্যুদন্ড রহিত করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব বান কি মুনসহ বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ। কিন্তু মার্কিন সমর্থিত ইরাকি সরকার সব আবেদন নিবেদন প্রত্যাখ্যান করে তাদের ফাঁসিও কার্যকর করল।