গাজায় ২ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি সেনাবাহিনী গাজার সীমান্ত প্রাচীরের কাছে সোমবার দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে।
এদের মৃতদেহ উদ্ধারকারী ফিলিস্তিনের এক অ্যাম্বুলেন্সের কর্মীরা এ কথা জানান।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে অস্ত্রধারী ওই দুই ব্যক্তি হামাগুড়ি দিয়ে ধীরে ধীরে গাজায় ইসরায়েল নির্মিত সীমান্ত প্রাচীরের দিকে এগিয়ে যাচ্ছিল। এ সময় সেনাবাহিনীর সদস্যরা গুলি ছুঁড়লে এদের শরীরে বহনকৃত বিস্ফোরক দ্রব্য ফেটে ঘটনাস্থলেই তারা নিহত হন।
প্রসঙ্গত গত বছরের নভেম্বর মাসে ইসরায়েল ও বেশ কয়েকটি ফিলিস্তিনি জঙ্গিবাহিনী গাজায় যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে এরপরও কয়েকটি ফিলিস্তিনি বিদ্রোহী গ্র“প সীমান্তে একের পর এক রকেট হামলা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
