২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশ--মুন বৈঠক মঙ্গলবার

দায়িত্ব নেওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন জাতিসংঘের নতুন মহাসচিব বান কি মুন। মঙ্গলবার এ বৈঠক হবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র মিখাইল মন্তাজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 03:20 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বান কি মুন জানিয়েছিলেন, প্রেসিডেন্ট বুশ তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন। তবে বৈঠকের দিনক্ষণ বিষয়ে তিনি সুনির্দিষ্ট করে কিছু বলেননি।

মহাসচিবের মুখপাত্র শুক্রবার সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন সফরকালে মার্কিন কংগ্রেস সদস্যদের সঙ্গেও বান কি মুনের বৈঠকের কথা রয়েছে।

এ মাসের শেষের দিকে নতুন মহাসচিব যাবেন আফ্রিকা সফরে। ২৯ ও ৩০ জানুয়ারি আদ্দিস আবাবায় অনুষ্ঠেয় আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে যোগ দেবেন তিনি। সোমালিয়া ও সুদানের দারফুর সঙ্কট মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণে গুরুত্ব আরোপ করাই তার ওই সফরের মূল লক্ষ্য।

আফ্রিকা সফরের প্রাক্কালে ২৫ জানুয়ারি প্যারিসে লেবানন সংক্রান্ত একটি বৈঠকেও তার যোগ দেওয়ার কথা রয়েছে।