২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ১৫০ তালেবান নিহত

আফগানিস্তানে ১৫০ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি করেছে ন্যাটোবাহিনী। বৃহস্পতিবার এক বিবৃতিতে ন্যাটো এ দাবি জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 04:47 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বিবৃতিতে বলা হয়, দেশটির দক্ষিণ -- পূবাঞ্চলে পাকটিকা প্রদেশের বারমাল জেলায় বুধবার গেরিলাদের সাথে ন্যাটো বাহিনীর বড় ধরনের সংঘর্ষ ঘটে। তারেবানদের দুটি দল পাকিস্তান থেকে আফগানিস্তানে ঢোকার মুখে ন্যাটোবাহিনী স্থল ও বিমান হামলা শুরু করে। এতে ১৫০ তালেবান যোদ্ধা নিহত হয়।

রাতভর সংঘর্ষে ন্যাটো বাহিনীর ক্ষয়ক্ষতি বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।