ভারতে বৈষম্যের শিকার বোরকা পরা নারীরা
নিশাত হোসেনের সবুজ চোখ জ্বলে ওঠে। কয়েক বছর আগের একদিনের বোরকা পরার তিক্ত স্মৃতি নিয়ে কথা বলছিলেন তিনি ।
“বোরকা পরার কারনে আমাকে সেদিন হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি। আমার আগে ও পরে যারা এসেছিল সবাইকে ভেতরে ঢুকতে দিল হাসপাতালের পিওন, কেবল আমাকেই ঢুকতে দিল না,”Ñ পশ্চিম ভারতের জয়পুরের ৫৩ বছর বয়সী নিশাত হোসেন ক্ষোভের সঙ্গে বলেন এ কথা।
ভারতের যেসব মুসলমান নারী বোরকা বা মাথায় রুমাল পরেন তাদের সহজভাবে গ্রহণের ক্ষেত্রে ভারত এখনো পিছিয়েই আছে বলে মনে করেন নিশাত।
চলতি সপ্তাহে মুসলিম উইমেনস গ্র“পের এক সম্মেলনে যোগ দিতে রাজধানী দিল্লিতে আসেন ন্যাশনাল মুসলিম উইমেন’স ওয়েলফেয়ার সোসাইটির সমাজকর্মী নিশাত হোসেন।
তিনি বলেন “স্কুল থেকে শুরু করে প্রশাসনের সর্বস্তরে, হাসপাতালসহ সব জায়গাতেই বোরকা বা হিজাব পরা নারীরা বৈষম্যপূর্ণ আচরণের শিকার হন।”
গত নভেম্বরে ভারতের কেন্দ্রীয় সরকারের গঠন করা একটি প্যানেলও জানায়, মাথা ও মুখ ঢেকে রাখা বা বোরকা পরা নারীদের চাকরি পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। প্যানেলের কাছে মুসলমান নারীরা অভিযোগ করেন বোরকা পরলে তারা বাজার, শপিং মল, হাসপাতাল, স্কুল এবং যানবাহনে নানা ধরনের বৈরী আচরণের শিকার হন।
