২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় ঢুকেছে মার্কিন সেনারা

মার্কিন সেনাবাহিনীর ক্ষুদ্র একটি দল সোমালিয়ার দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। বিভিন্ন সরকারি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি শুক্রবার জানায়, বিমান হামলায় নিহত ব্যক্তির পরিচয় জানতেই ওই দলটি সোমালিয়ায় ঢুকেছে। তবে সোমালিয়ায় এর আগেই মার্কিন সেনাবাহিনীর প্রবেশ ঘটেছিল কি না সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2007, 03:33 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

পত্রিকার খবরে বলা হয়, সেনা পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র প্রথমে দ্বিধান্বিত থাকলেও সোমবারের হামলার পর হতাহতের পরিচয় নিশ্চিত করতে এটি প্রয়োজনীয় হয়ে পড়ে।

প্রসঙ্গত, পূর্ব আফ্রিকার দুটি মার্কিন দূতাবাস এবং ইসরায়েলি মালিকানাধীন একটি হোটেলে বোমা হামলার সাথে জড়িত আল কায়েদার একটি সেল ধ্বংস করা অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র সোমবার  সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামে বিমান হামলা চালায়।

যুক্তরাষ্ট্র এ হামলার কথা প্রথমে অস্বীকার করলেও পরে তা স্বীকার করে নেয়। এ ঘটনায় ১০ ব্যক্তি নিহত হলেও ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার প্রধান তিন ব্যক্তি এখনও বেঁচে আছেন বলে পূর্ব আফ্রিকার উচ্চপদস্থ এক কর্মকর্তা সাংবাদিকদের জানান।