২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে বোমা হামলায় নিহত ৬

আসিয়ান সম্মেলনের ঠিক আগ মুহূর্তে ফিলিপাইনে দুই দফা বোমা বিস্ফোরণে বুধবার ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন লোক। আগামী ১৩ জানুয়ারি সেবুতে দুই দিনব্যাপী আসিয়ান সম্মেলন শুরুর কথা রয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 09:20 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

প্রথম বিস্ফোরণটি ঘটে দেশের দক্ষিণাঞ্চলে, সেবুর প্রায় পাঁচ শ’ কিলোমিটার দক্ষিণের জেনারেল সান্তোস শহরে। সকালে জনাকীর্ণ এক বাজারে ওই বিস্ফোরণে নিহত হন ছয় জন, আর আহত হন ২৬ জন। এর কয়েক ঘণ্টা পরই একই এলাকার কিদাপাওয়া শহরে আরেকটি বিস্ফোরণ ঘটে।এতে আহত হন কয়েক জন। বিস্ফোরণে এক শিশুর হাত উড়ে যায়।

এখন পর্যন্ত কেউ বোমা হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। মুসলিম বিচ্ছিন্নতাবাদী গ্র“প “মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট(এমআইএলএফ)” এর সঙ্গে যখন সরকারি কর্মকর্তাদের য্দ্ধুবিরতির আলোচনা চলছিল ঠিক তখনি এ হামলা হয়। এমআইএলএফের দাবি, শান্তি প্রক্রিয়া ব্যাহত করার লক্ষ্যেই এ হামলা চালানো হয়।

এদিকে সম্মেলন ঘিরে দ্বীপ শহর সেবুতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে ১৩ হাজার সেনা ও পুলিশ। টাইফুনের কারণে গত মাসে আসিয়ান সম্মেলন স্থগিত করা হয়।