২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের নামে গ্রাম

“যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাঘের মতোই লড়াই করেছেন সাদ্দাম। তাই তার স্মরণে আমাদের গ্রামের নাম সাদ্দাম হোসেন করা হোক”- এই দাবি ভারতের বিহার রাজ্যের লাহোনা গ্রামের অধিবাসীদের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 08:54 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

নাম পরিবর্তনের জন্য ইতোমধ্যে গ্রামবাসীরা রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন বলে জানান কর্মকর্তারা। গ্রাম প্রধান মুরশিদ আলম বলেন, “আমরা মনে করি, অন্যায়ভাবে সাদ্দামকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। টিভিতে তার ফাঁসির দৃশ্য দেখে সবার চোখেই অশ্র“ ঝরেছে। আর ওই সময় তাকে নিয়ে ঠাট্টা করা হয়েছে, এটা জেনে আমরা আরো ব্যথিত হয়েছি।”

সাদ্দাম হোসেনের ফাঁসির প্রতিবাদে বিক্ষোভ হয় বিহারসহ ভারতের বিভিন্ন রাজ্যে। অনেকেই তাদের সদ্যোজাত সন্তানের নাম রাখেন সাদ্দাম হোসেন। লাহোনা গ্রামেরই দুই পরিবার তাদের সন্তানের নাম সাদ্দাম রেখেছেন।