২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চণ্ডিগড়ে ৪ শিশুর লাশ উদ্ধার

নয়াদিল্লিতে কঙ্কাল উদ্ধারের পর এবার চণ্ডিগড় থেকে বেশ কয়েকটি শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশগুলো ছিল অগ্নিদগ্ধ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 02:52 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

পুলিশ জানায়, মঙ্গলবার চণ্ডিগড়ের প্রায় ২১০ কিলোমিটার দক্ষিণ--পশ্চিমের মুকতসার এলাকায় একটি পরিত্যক্ত রাইস মিল থেকে চারটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। গত নভেম্বরে ওই এলাকায় চার স্কুল শিশু হারিয়ে যায়। ধারণা করা হচ্ছে, লাশগুলো ওই শিশুদেরই।

মিলের মালিক স্থানীয় কংগ্রেস নেতা জগমিত সিং। তবে তিনি এ ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন। পুলিশ কর্মকর্তা ভি কে ভাওড়া জানিয়েছেন, ঘটনা তদন্তে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এছাড়া লাশগুলোর ময়না তদন্ত ও ডিএনএ সংগ্রহ সম্পন্ন হয়েছে।

এর আগে গত মাসে নয়াদিল্লিতে একটি বাসা থেকে ১৭টি কঙ্কাল উদ্ধার করা হয়, যার বেশির ভাগই ছিল শিশুর। ওই ঘটনা দেশব্যাপী আলোড়ন তোলে।