২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তীব্র শীতে ভারতে ৮০ জনের মৃত্যু

ভারতের উত্তর ও পূর্বাঞ্চলে তীব্র শীতে গত এক সপ্তাহে ৮০ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তারা শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 12:23 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

উত্তর প্রদেশ ও বিহার এই দুই রাজ্য মিলিয়ে মারা গেছেন ৬৯ জন। এর মধ্যে উত্তর প্রদেশে মারা গেছেন ৩৪ জন, আর বিহারে ৩৫ জন। ঝাড়খণ্ডে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তীব্র শীতের কারণে গৃহহীন মানুষেরা দুর্বিষহ জীবন যাপন করছেন। বিহার ও ঝাড়খণ্ডে সরকারি উদ্যোগে গৃহহীনদের মধ্যে জ্বালানি কাঠ বিতরণ করা হচ্ছে। রাস্তায় রাস্তায় আগুন পোহাতে দেখা যাচ্ছে মানুষদের।

বিহারের মানব সম্পদ উন্নয়ন দফতরের সচিব মদন মোহন ঝা বলেন, রাজ্যের সব স্কুল, কলেজ আগামী এক সপ্তাহ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার সকালে রাজধানী দিল্লিতে তাপমাত্রা ছিল চার ডিগ্রি সেন্টিগ্রেড, যা এ বছরের সর্বনিু।