উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পিক ন্যাম-সুনের মৃত্যু
উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পিক ন্যাম-সুন মারা গেছেন। দেশটির বার্তা সংস্থা বুধবার একথা জানিয়েছে।
৭৭ বছর বয়সী পিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ১৯৯৮ সাল থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন পিক। তিনি ১৯২৯ সালের ১৩ মার্চ উত্তর কোরিয়ার রায়াঙ্গাং প্রদেশে জন্মগ্রহণ করেন।
সরকারি বার্তা সংস্থা জানায় দেশটির নেতা “কিম জং ইল বুধবার পররাষ্ট্রমন্ত্রী এবং সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির ডেপুটি পিক ন্যাম-সুন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন”
