শতাধিক আরোহী নিয়ে ইন্দোনেশীয় উড়োজাহাজ নিখোঁজ
শতাধিক আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে সোমবার।
অ্যাডাম এয়ার’র ওই উড়োজাহাজটি জাভা দ্বীপের সুরাবায়া থেকে সুলাওয়েসির মানাদো যাচ্ছিল।
সে দেশের যোগাযোগ মন্ত্রণালয়ের মহা পরিচালক তাতান ইখসান জানান, উড়োজাহাজটিতে ৯৬ জন যাত্রী ও ছয় জন ক্রু ছিলেন। এটি জাকার্তা থেকে সুরাবায়া হয়ে মানাদো যাচ্ছিল। স্থানীয় সময় বেলা একটায় এটি সুরাবায়া ছাড়ে। সুরাবায়া থেকে মানাদো দুই ঘণ্টার পথ। এর এক ঘণ্টা পেরোনোর পরই উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তাতান ইখসান আরো জানান, সর্বশেষ যখন যোগাযোগের সময় উড়োজাহাজটি ৩৫ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল।
