২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশ থেকে ফিরলেন প্রথম নারী পর্যটক

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিভ্রমণ শেষে পৃথিবীর বুকে নিরাপদেই ফিরে এলেন প্রথম নারী পর্যটক অনুশেহ আনসারী।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2006, 04:16 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ইরানী বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী অনুশেহ আনসারী, মার্কিন নভোচারী জেফ উইলিয়ামস ও রুশ নভোচারী পাভেল ভিনোগ্রাদোভকে নিয়ে রাশিয়ান রকেট সয়ূজ কাজাখস্তানের কুস্তানাইয়ে নিরাপদে অবতরণ করে ।

এর পর পরই অনুশেহকে এক গুচ্ছ লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান মহাকাশ বিষয়ক সংস্থার এক কর্মকর্তা। এছাড়া চুমু দিয়ে ভালবাসা জানান তার স্বামী হামিদ।

চল্লিশ বছর বয়সী অনুশেহ মহকাশ ভ্রমণের কথা বলতে গিয়ে  আবেগে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। বলেন, “আমার কাছে দশ দিনের এই ভ্রমণ ছিল খুবই আনন্দদায়ক, ভীষণ চমকপ্রদ।”

ডেনিস টিটো, মার্ক শাটলওয়ার্থ ও গ্রেগ ওলসেনের পর আনসারী হলেন মহাকাশের চতুর্থ পর্যটক।

মহাকাশ ভ্রমণে তার খরচ হয় দুই কোটি ডলার।