২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে মসজিদে গুলি, ১০ জন নিহত, আহত ১১

ইরাকের রাজধানী বাগদাদে একটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে ১০ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হন ১১ জন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 04:28 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বিভিন্ন বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

শহরের হুররিয়া এলাকায় একটি সূন্নি মসজিদে মাগরিবের নামাজ আদায়রত মুসুল্লিদের ওপর বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালায়। বন্দুকধারীদের পরিচয় জানা যায়নি।

মসজিদটি সূন্নি এবং শিয়া অধ্যুসিত এলাকার মধ্যবর্তী স্থানে অবস্থিত।  মসজিদটি নিয়ে সুন্নি ও শিয়া মুসলিমদের মধ্যে বহুদিন ধরে বিরোধ চলে আসছে।

ইরাকে জাতিগত দাঙ্গায় গত কয়েক মাসে বহু মানুষ প্রাণ হারিয়েছেন।