সামোয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি
দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সামোয়ায় বৃহস্পতিবার শক্তিশালী এক ভূমিকম্পের পর সুনামি দেখা দেয়। তবে তা ব্যাপক আকার নেয়নি।
প্রশান্ত মহাসাগরীয় আবহাওয়া সতর্কীকরণ কেন্দ্র এ খবর জানিয়েছে।
রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭। তবে ভূমিকম্পের ফলে ভয়াবহ আকারে সুনামি হওয়ার আশংকা আপাতত নেই বলে জানিয়েছে ঐ সতর্কীকরণ কেন্দ্রটি।
শক্তিশালী এই ভূমিকম্পটি হয় নিউজিল্যান্ড ও হাওয়াই দ্বীপের মাঝখানে অবস্থিত সামোয়া দ্বীপের ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ।
তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
