২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের নতুন প্রধানমন্ত্রী শিনজো আবে

শিনজো আবেকে জাপানী পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 02:18 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

নতুন রক্ষণশীল প্রধানমন্ত্রী আবে পার্লমেন্টের নিুকক্ষে অনুষ্ঠিত ভোটাভুটিতে ৩৩৯টি ভোট পান। নিুকক্ষে মোট আসন সংখ্যা ৪৭৫টি। এছাড়া পার্লামেন্টের উচ্চকক্ষেও তিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

গত সপ্তাহে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব নিয়ে অনুষ্ঠিত নির্বাচনে জয় লাভ করায় শিনজো আবের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল।

৫২ বছর বয়সী শিনজো আবে বর্তমান প্রধানমন্ত্রী স্পষ্টবাদী জুনিচিরো কোইজুমির স্থলাভিষিক্ত হবেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের ইতিহাসে তিনিই হবেন প্রথম প্রধানমন্ত্রী, যিনি অপেক্ষাকৃত কম বয়সে দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। মঙ্গলবারই

আবের নতুন মন্ত্রিসভার নাম ঘোষণার কথা। 

লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব হিদেনাও নাকাগাওয়া আবের বিজয় সম্পর্কে বলেন, তার বিজয়ে জাপানে নতুন যুগের সূচনা ঘটতে যাচ্ছে।

জুনিচিরো কোইজুমি বলেন, যারা আবেকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তারা রাজনৈতিক লক্ষ্য অর্জনে নতুন প্রধানমন্ত্রীকে সহযোগিতা করবেন এটাই আমার প্রত্যাশা।

যুক্তরাষ্ট্রের সাথে ফলপ্রসূ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি পররাষ্ট্র স্বার্থ নিয়ে বিভিন্ন রাজনৈতিক কৌশল গ্রহণ এবং জাপানের শান্তিবাদী সংবিধান সংশোধনে উদ্যোগী হতে হবে নতুন প্রধানমন্ত্রীকে।

তবে অনেকে মনে করছেন, চীন এবং দক্ষিণ কোরিয়ার সাথে তিক্ত সম্পর্ক ভাল করাই হবে শিনজো আবের প্রথম ও অন্যতম চ্যালেঞ্জ।