শ্রীলংকায় ৭০ তামিল গেরিলাকে হত্যার দাবি
শ্রীলংকান নৌ বাহিনী দাবি করেছে, তামিল বিদ্রোহীদের ২৫টি জাহাজে হামলা চালিয়ে তারা ৭০ গেরিলাকে হত্যা করেছে।
নৌ বাহিনী জানায়, পাঁচ ঘন্টার নৌ-যুদ্ধে তামিল গেরিলাদের ৮টি জাহাজ ডুবে যায়। এছাড়া আগুন ধরে যায় আরো দুটি জাহাজে। সে সময় নৌ বাহিনীর পাঁচ সদস্যও আহত হন।
তবে সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেনি তামিল গেরিলারা।
ত্রিনকোমালী বন্দর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এই সংঘর্ষ হয়। শ্রীলংকান বাহিনী জানায়, গেরিলাদের জাহাজগুলোর ওপড় প্রথমে বিমান হামলা চালানো হয়। তারপর শুরু করা হয় নৌ হমলা। পুলিশ প্রধান পার্সি পেরেরা জানান, এতে ৭০ বিদ্রোহী নিহত হয়েছে।
এছাড়া শীর্ষস্থানীয় এক গেরিলা কমান্ডারও সে সময় নিহত হয়ে থাকতে পারেন।
