২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব বিশ্বের জন্য নতুন রাজনৈতিক দিকনির্দেশনা প্রয়োজন: গামাল মুবারক

মধ্যপ্রাচ্যের জন্য মিশরের একটি নতুন রাজনৈতিক দিকনির্দেশনা উপহার দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট হোসনি মুবারকের ছেলে গামাল মুবারক।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 04:27 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

রাজধানী কায়রোয় এনডিপির বার্ষিক অধিবেশনে তিনি একথা বলেন। বিভিন্ন বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

গামাল মুবারক ক্ষমতাসীন দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সহকারী সেক্রেটারি জেনারেল এবং পলিটিক্যাল কমিটির প্রধান।

তিনি মধ্যপ্রাচ্যকে রূপ দিতে ‘বিদেশি শক্তিগুলোর উচ্চাকাক্সক্ষাকে’ উপেক্ষা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘বহির্বিশ্বের চাপিয়ে দেওয়া নয়, বরং আরব বিশ্বের মূল্যবোধের ওপর ভিত্তি করে এই রাজনৈতিক দিকনির্দেশনা প্রস্তুত করা উচিত।’

এ প্রসঙ্গে তিনি আরব বিশ্বকে যুক্তরাষ্ট্রসহ ক্ষমতাধর পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ারে পরিণত না হতে অনুরোধ জানান।

তিনি বলেন, ‘গ্রেটার মিডল ইস্ট ইনিশিয়েটিভ’র নামে পরাশক্তিধর দেশগুলো আমাদের ওপর বিভিন্ন নির্দেশনা ও কর্ম পরিকল্পনা চাপিয়ে দিলে আমাদের উচিত তা প্রত্যাখান করা। এসব কর্ম পরিকল্পনা ও দিকনির্দেশনার বাস্তবায়ন আরব বিশ্বের অস্তিত্বকে হুমকিগ্রস্ত করবে বলে আমি মনে করি।

দীর্ঘ ভাষণে গামাল মুবারক তার দেশের পরমাণু কর্মসূচি গ্রহণের বিষয়ে জোরালো বক্তব্য রাখেন।

বিভিন্ন বার্তা সংস্থা অবশ্য বলছে, গামাল মুবারক তার পিতার উত্তরসূরি হওয়ার লক্ষ্যে নিজেকে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করতে চাচ্ছেন। আর সে কারণেই তিনি এসব কথা বলছেন।

তবে সাংবাদিকদের এ ধরনের মন্তব্যের বিরোধিতা করে মিশরের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা নেই বলে জানিয়েছেন এই তরুণ রাজনীতিবিদ।