অভ্যুত্থানের কারণে বাথের মূল্যমান কমেছে ব্যাপক হারে
অভ্যুত্থানের কারণে বাথের মূল্যমান কমেছে উল্লেখযোগ্য হারে। নফহবংি২৪.পড়স এর জন্য ব্যাংকক থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন ব্র“স অবসদানন্দ।
থাইল্যান্ডে মঙ্গলবারের সামরিক অভ্যুত্থানের পর সে দেশের মুদ্রা বাথের মূল্যমান উল্লেখযোগ্য হারে কমে গেছে। এর ফলে বিনিয়োগের ক্ষেত্রে দেশটির ভাবমূর্তি ক্ষুণœ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার মুদ্রা বাজারে বাথের বিনিময় হার ছিল প্রতি ডলারে ৩৭.৭৯। অথচ একদিন আগেই এই হার ছিল প্রতি ডলারে ৩৭.২৯ বাথ। অর্থাৎ অভ্যুত্থানের ঘটনার একদিনের মাথায় বাথের দাম পড়ে যায় এক দশমিক তিন শতাংশ। এটা ছিল ২০০২ সালে জুলাই মাসের পর একদিনে বাথের দর পতনের ক্ষেত্রে সবচেয়ে বড় রেকর্ড।
অভ্যুত্থানের কারণে আজ বুধবার দেশটির সবগুলো সরকারি অফিস, ব্যাঙ্ক ও শেয়ার বাজার বন্ধ রয়েছে।
এ ঘটনা ১৯৯৭ সালের পর দেশটির মুদ্রার জন্য সবচেয়ে সঙ্কটপূর্ণ সময় বয়ে এনেছে। ১৯৯৭ সালে আঞ্চলিক মুদ্রাবাজারে ধস নামায় বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা জরুরিভিত্তিতে বিক্রিযোগ্য বন্ধকী সম্পত্তি বিক্রি করে দেওয়ায় বাথের মূল্যমান সবচেয়ে কমে গিয়েছিল।
সামরিক অভ্যুত্থানের পরপরই বাথ গত চার মাসের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া দেশটিতে সামরিক আইন জারি এবং সংবিধান বাতিলের ঘটনায় বিশ্ব অর্থ বাজার আগাম সতর্কতা অবলম্বনের ইঙ্গিত দিচ্ছে।
আন্তর্জাতিক রেটিং সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুয়র-এর মতে অভ্যুত্থানের ঘটনা দেশটির বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফিচ রেটিংয়ে ইতোমধ্যেই তার ইঙ্গিত পাওয়া গেছে।
সংস্থাটির মতে, দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে সৃষ্ট সঙ্কট নয় বছর পর বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের আবারো নাড়া দিল।
থাইল্যান্ডে ইতিহাসে ১৮তম সামরিক অভ্যুত্থানের এ ঘটনায় প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ক্ষমতাচ্যুত হন।
