লন্ডনে আশ্রয় নেবেন থাকসিন
রক্তপাতহীন এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। নফহবংি২৪.পড়স এর জন্য ব্যাংকক থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন ব্র“স অবসদানন্দ।
রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর নিউইয়র্ক থেকে লন্ডনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা।
মঙ্গলবাপর গত ১৫ বছরের মধ্যে একমাত্র অভ্যুত্থানে ক্ষমতা হারানো থাকসিনের অবশ্য লন্ডনে থাকার বিষয়টিই প্রথম বিবেচনা করার কথা। সেখানে তার বিলাসবহুল বাড়িসহ প্রচুর ভূ-সম্পত্তি রয়েছে।
থাকসিনের স্ত্রী পূজামান সিনাওয়াত্রা অভ্যুত্থানের পরপরই সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছেন।
একাধিক সূত্র জানিয়েছে, থাকসিনের মন্ত্রিসভার সদস্যরা একটি প্রবাসী সরকার গঠনের চেষ্টা করছেন এরকম খবর পাওয়ার পর অভ্যুত্থানকারী জেনারেল সোনথি বুনিয়ারাতলিন রাষ্ট্রদূত ও বিদেশী প্রতিনিধিদের ডেকে সার্বিক অবস্থা পুরোপুরি ব্যাখ্যা করার উদ্যোগ নিয়েছেন ।
সূত্র জানিয়েছে, অভুত্থান বানচাল করার চেষ্টা করছিলেন বলে পদচ্যুত সেনাপ্রধান জেনারেল রুয়েনগ্রজ মহাসারানন্দ এবং পুলিশ বাহিনীর প্রধান ও উপ প্রধানমন্ত্রী জেনারেল চিরচাই বনসতিদিয়াকে একসঙ্গে বন্দী করে রাখা হয়েছে।
অভ্যুত্থানের কয়েকঘন্টার মধ্যেই এশিয়ার মুদ্রাবাজারে অন্যতম প্রধান শক্তিশালী থাই বাথ গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় অবমূল্যায়নের শিকার হয়েছে। অর্থ-বাণিজ্য বিশ্লেষকরা থাই ‘ক্রেডিট রেটিং’ এর অবনতি খতিয়ে দেখছেন।
এদিকে পরিস্থিতি শান্ত রাখার উদ্দেশ্যে ছুটি ঘোষণা করা হলে শেয়ার বাজারে লেনদেন বন্ধ আছে।
