ইরাকে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে ঃ আনানের হুশিয়ারী
ইরাকে পুরোদস্তুর গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে জাতিসংঘ মহাসচিব কফি আনান হুশিয়ারী উচ্চারণ করেছেন। গৃহযুদ্ধের এই কিনারা থেকে দেশটিকে ফিরিয়ে আনার জন্য ইরাকি নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান তিনি ।
নিউইর্য়কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক সভায় বক্তব্য রাখার সময় মহাসচিব বলেন, ইরাক ও এর নেতৃবৃন্দ সময়ের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে উপনিত হয়েছে। সভায় অন্যান্যের মধ্যে ইরাকী প্রধানমন্ত্রী জালাল তালাবানি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস উপস্থিত ছিলেন।
এদিকে সোমবার ইরাকে বোমা হামলা, গুলি ও বিভিন্ন ধরণের সহিংসতায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন।
কফি আনান তার বক্তব্যে বলেন, ইরাকে শান্তি ফিরিয়ে আনার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। ইরাকী নেতারা যদি সাধারণ মানুষের অভিন্ন স্বার্থের দিকে নজর দেয়ার পাশাপাশি তাদের চাহিদা পুরণ করতে পারেন তাহলে দেশটিকে এখনো শান্তি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। তিনি আরো বলেন, হানাহনি ও সহিংসতার বর্তমান ধারা যদি দীর্ঘ দিন ধরে চলতে থাকে তাহলে পুরোদস্তুর গৃহযুদ্ধের মধ্য দিয়ে টুকরো টুকরো হয়ে যেতে পারে দেশটি।
