২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে শান্তি আলোচনা শিগগিরই শুরু হচ্ছে

নেপাল সরকারের সাথে শিগগিরই শান্তি সংলাপে বসতে যাচ্ছে দেশটির মাওবাদী গেরিলারা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 03:51 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

আগামী দশদিনের মধ্যে অন্তর্বর্তী সরকার ও মাওবাদীরা শান্তি আলোচনায় বসবে বলে মাওবাদী নেতারা জানান।

নেপালের প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার সাথে সোমবার এক বৈঠকের পর এ সিদ্ধান্ত হয় বলে তারা জানান।

বিভিন্ন বার্তা সংস্থা সূত্রে এ খবর জানা গেছে।

মাওবাদী নেতারা বলেন, এই বৈঠক সরকার ও বিদ্যোহী পক্ষের মধ্যে পারস্পরিক সন্দেহ নিরসনে সাহায্য করবে।

এ বছর মে মাসে নেপাল সরকারের সাথে মাওবাদী গেরিলাদের এক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর শান্তি প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে পড়ে। সোমবারের বৈঠককে তাই খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এপ্রিল মাসে ব্যাপক আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজা জ্ঞানেন্দ্রর সরাসরি শাসন ক্ষমতার অবসান ঘটে এবং সংসদ পুনর্বহাল হয়।

এরপর জুন মাসে মাওবাদী ও সাতদলীয় জোটের মধ্যে ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।  তবে এক্ষেত্রে তেমন কোন অগ্রগতি হয়নি।