২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহাকাশে পাড়ি জমিয়েছেন প্রথম নারী পর্যটক আনুশেহ

মহাকাশে প্রথম পাড়ি জমানো নারী পর্যটক আনুশেহ আনসারীসহ তিন নভোচারীকে নিয়ে কাজাখস্তানের বাইকোনুর থেকে রাশিয়ান সুয়েজ রকেট রোববার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দিকে যাত্রা করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 03:18 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এদের আগামী ২৮ সেপ্টেম্বর পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে।

ইরানি বংশোদ্ভূত ভ্রমণপ্রিয় মার্কিন নাগরিক আনুশেহ আনসারী পেশায় ব্যবসায়ী। সুয়েজে তার সাথে যোগ দিয়েছেন রাশিয়ান নভোচারী মিখাইল তুরিন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাইকেল লোপেজ-এলেগ্রিয়া। এরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত জার্মান নভোচারী থমাস রেইটারের সাথে যোগ দেবেন।

চল্লিশ বছর বয়সী আনসারী মহাকাশে যাওয়া চতুর্থ পর্যটক। এই ভ্রমণের জন্য তিনি অন্তত দুই কোটি মার্কিন ডলার ব্যয় করেছেন।

স্থানীয় সময় রোববার ১০টা ১০মিনিটে (গ্রিনিচ সময় ৪টা ১০মিনিট) মহাকাশযানটি যাত্রা শুরু করে।

আশা করা হচ্ছে নভোচারীরা বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাবেন।