২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরে গণহত্যা বন্ধে জাতিসংঘের প্রতি অভিনেতা জর্জ ক্লুনির আহ্বান

অস্কার বিজয়ী অভিনেতা জর্জ ক্লুনি সুদানের দারফুর অঞ্চলে দীর্ঘদিনের সহিংসতা, নির্যাতন ও গণহত্যা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2006, 03:09 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন বোল্টন আয়োযিত বিশেষ এক অনানুষ্ঠানিক অধিবেশনে জর্জ ক্লুনি আবেগময় কণ্ঠে বলেন, যারা নিজেদের কথা, নির্যাতন-নিপীড়নের কথা বলতে অক্ষম, আমি আজ তাদের কষ্টের কথা আপনাদের শুনাতে এসেছি।

সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে মনে করে জাতিসংঘের ২০ হাজার সেনার একটি শক্তিশালী বাহিনীকে দারফুরে মোতায়েনের প্রস্তাব সুদান নাকচ করে দিয়েছে।

মে মাসে একটি শান্তিচুক্তি সম্পাদিত হলেও সহিংসতা এবং ঘরবাড়ি ছেড়ে লোকজনের নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে যাওয়ার ঘটনা কমে নি, বরং আরো বেড়ে গেছে।

গত তিন বছরে সুদানে প্রায় দুই লাখ লোক নিহত হয়েছে। গৃহহীন হয়েছে বিশ লাখেরও বেশি।

ক্লুনি এবং তার সাংবাদিক পিতা নিক এ বছর এপ্রিলে সুদানের যুদ্ধবিধ্বস্ত দারফুর অঞ্চলে পাঁচ দিন কাটান এবং সেখানে যুদ্ধ ও নির্যাতনের শিকার মানুষদের সাথে কথা বলেন। শোনেন তাদের জীবনের করুণ কাহিনী ।

নিরাপত্তা পরিষদের কর্মকর্তাদের হুঁিশয়ার করে দিয়ে ক্লুনি  বলেন, একুশ শতকের প্রথম গণহত্যার শিকার হয়েছে সুদানের দারফুর অঞ্চলের অধিবাসীরা। এখনই যদি এই গণহত্যা থামানো না যায় তাহলে এ রকম অমানবিক ঘটনা ঘটতেই থাকবে।