২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে ২৪ ঘন্টায় ৬০টি মৃতদেহ উদ্ধার

ইরাকের রাজধানী বাগদাদে গত ২৪ ঘন্টায় বাগদাদে কমপক্ষে ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বুধবার বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত এবং দশজন আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 04:54 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র একথা জানায়।

বাগদাদে ইরাকি ও মার্কিন বাহিনীর মাসব্যাপী অভিযান চলার সময় এ ঘটনা ঘটলো।

বাগদাদের পূর্বে অবস্থিত জাতীয় স্টেডিয়ামের কাছে গাড়ী বোমা বিস্ফোরণের এই ঘটনার কথা জানিয়েছে বিভিন্ন বার্তা সংস্থা। পথের পাশে পার্ক করে রাখা একটি গাড়ীতে বোমাটি বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে।

গত সপ্তাহে বাগদাদে সিরিজ গাড়ী বোমা বিস্ফোরণে পুলিশ এবং নিরাপত্তা কর্মীসহ ১৫জন নিহত হয়েছিল।

সূত্র জানায়, উদ্ধারকৃত মৃতদেহগুলোর অধিকাংশই ছিল মাথায় গুলিবিদ্ধ এবং প্রতিটির শরীরেই নির্যাতনের চিহ্ন ছিল।