২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে ২৪ ঘন্টায় ৬০টি মৃতদেহ উদ্ধার, আপডেট

ইরাকের রাজধানী বাগদাদে গত ২৪ ঘন্টায় কমপক্ষে ৬০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2006, 08:32 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

সকালে পুলিশকে লক্ষ্য করে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে ২২ জন নিহত ও ৭৬ জন আহত হয়।

বাগদাদের ট্রাফিক পুলিশ হেডকোয়ার্টারের পাশে প্রথম গাড়ী বোমা বিস্ফোরণে ১৪ জন ও শহরের পূর্ব পাশে বিদ্যুৎ কেন্দ্রে দ্বিতীয় হামলায় আরও ৮ জন নিহত হয়।

আনবার প্রদেশে এক মার্কিন সৈন্য নিহত হওয়ার খবরের সত্যতা পাওয়া গেছে।

তবে আল কায়দা ও সূন্নী বিদ্রোহীদের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার অভিযোগ অস্বীকার করে কমান্ডার বলেছেন পশ্চিমের মরু অঞ্চলে নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়টি নির্ভর করছে প্রশিক্ষণপ্রাপ্ত মার্কিন সৈন্য এবং ইরাকি রাজনীতিবিদদের ওপর।

বাগদাদের কাছে রাতে আরও এক মার্কিন সৈন্য নিহত হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী নূরী মালিকী দ্বিতীয় দিনের মতো ইরান সফরে রয়েছেন। শিয়া নেত্রীবৃন্দ ইরাককে সমর্থন ও গৃহযুদ্ধ বন্ধে প্রতিজ্ঞাবদ্ধ এবং তাদের অভিযোগ, তেহরান বিদ্রোহীদের অর্থ যোগান দিচ্ছে।

মন্ত্রী কর্মকর্তা ও বাগদাদ পুলিশ হেড কোয়ার্টার সূত্র জানিয়েছে, বাগদাদের বিভিন্ন জায়গা থেকে ৬০ টি লাশ উদ্ধার করা হয়েছে।

গত এক মাসে ইরাকী ও মার্কিন সৈন্য জোরদার করা সত্বেও একসঙ্গে এতো জন নিহত হওয়ার ঘটনা এটাই প্রথম।

মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, “আমাদের এর চেয়ে আরও খারাপ দিনের অভিজ্ঞতা রয়েছে যেখানে একসঙ্গে ৬৫ থেকে ১০০ জনকে মর্গে পাঠাতে হয়েছে”। 

সূত্র জানায়, উদ্ধারকৃত মৃতদেহগুলোর অধিকাংশই ছিল মাথায় গুলিবিদ্ধ এবং প্রতিটির শরীরেই নির্যাতনের চিহ্ন ছিল।

জাতিসংঘ দুই মাস আগে এক পরিসংখানে জানায়, ইরাকে শিয়া - সুন্নীদের দাঙ্গায় প্রতিদিন অন্ততপক্ষে ১০০ জন ইরাকি নিহত হয়েছে। 

তবে যুক্তরাষ্ট্রের এক সেনা কমান্ডার জানিয়েছেন, আগস্ট মাসে বাগদাদের রাস্তায় রাস্তায় সেনা টহল বৃদ্ধি করার ফলে এবং উগ্র শিয়া ও সুন্নী এলাকাগুলোতে সতর্ক পুলিশি পাহারার কারণে দাঙ্গায় মৃত্যুর হার ৪০ শতাংশ কমে যায়। গুলিতে নিহত হবার ঘটনা বাড়লেও গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হবার ঘটনা কমে গেছে বলেও তিনি জানান।

এদিকে বাগদাদের জাতিসংঘ অফিস থেকে জানানো হয়, জুলাই মাসে বাগদাদের মর্গে দেড় হাজারেরও বেশী লাশ ছিল। আগস্টে শতকরা ১৭ ভাগ মরদেহ কম এসেছে এবং এসব লাশের ৯০ শতাংশই  সহিংসতার শিকার।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত আগস্টের মৃতের সংখ্যা না জানানো হলেও জুলাই ও আগস্টে বাগদাদ শহরে মৃতের সংখ্যা  তিন হাজার ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।  এই সহিংসতার কারণে প্রতিদিন হাজার হাজার ইরাকি বাগদাদ ছেড়ে পালিয়ে যাচ্ছে।