২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে সুড়ঙ্গ ধসে ২৫ নির্মাণ শ্রমিক আটকা পড়েছে

চীনের দক্ষিণ--পশ্চিমাঞ্চলে একটি সুড়ঙ্গ পথ ধসে পড়লে ২৫ জন নির্মাণ শ্রমিক এর মধ্যে আটকা আটকা পড়ে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 01:04 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

ইয়ুনান প্রদেশের প্রত্যন্ত অঞ্চল গুয়াংনান কাউন্টিতে সোমবার নির্মাণ কাজ চলার সময় সুড়ঙ্গ পথটি ধসে পড়ে।

দমকল ও উদ্ধার কর্মীরা আটকে পড়া নির্মাণ শ্রমিকদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উদ্ধারকর্মীরা জানান, আটকে পড়া শ্রমিকরা এখনও জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে।

সুড়ঙ্গ ধসে পড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।