আব্বাসের সাথে আলোচনায় বসতে প্রস্তুত ওলমার্ট
ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমাট বলেছেন, শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে ফিলিস্তিনী নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে তিনি আলোচনায় বসতে প্রস্তুত।
তবে ইসরায়েলি সেনাবাহিনীর অপহৃত কর্পোরাল গিলাদ শালিতের মুক্তির বিষয়টি আলোচনায় বসার পূর্ব শর্ত না হলেও তার মুক্তির বিষয়টিই বৈঠকে প্রাধান্য পাবে বলে জানান তিনি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সাথে ঠৈকেরর পর ওলমার্ট বলেন, অমিমাংশিত বিষয়গুলো নিয়ে আমি মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনায় বসতে চাই। এই বৈঠকের জন্য আমার কোনো পূর্বশর্ত নাই।
বৈঠককালে টনি ব্লেয়ার শান্তি প্রক্রিয়া পুনরায় চালু করার জন্য ওলমার্টকে উদ্বুদ্ধ করতে গিয়ে বলেন, যুক্তরাজ্যসহ অবশিষ্ট বিশ্বের জন্য মধ্যপ্রাচ্যে স্থীতিশীলতা ফিরিয়ে আনার বিষটি অত্যন্ত জরুরি।
জর্ডানে ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্টের সর্বশেষ বৈঠক হয় জুনে।এর পরপরই ফিলিস্তিনী গেরিলারা কর্পোরাল গিলাদ শালিতকে অপহরণ করে। তারপর থেকে ইসরালী হামলায় দুই শরও বেশি ফিলিস্তিনী নিহত হয়। সিল করে দেয়া হয়েছে ফিলিস্তিনী ভূখন্ডও।
বৈঠককালে ব্লেয়ার ও ওলমার্ট মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া রোডম্যাপের গুরত্ব ও ইসরায়েল-হিজবুল্লাহ নড়বড়ে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন। ব্লেয়ার বলেন, নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাব বাস্তবায়ন করলে শান্তি ফিরিয়ে আনার কাজ অনেকখানি এগিয়ে যাবে।
এদিকে টনি ব্লেয়ারের মধ্যপ্রাচ্য সফরকে বৃটেনের অনেকে নিজ দেশে তার জনপ্রিয়তায় যে বিশাল ধস নেমেছে তা পুনরুদ্ধারের চেষ্টা হিসেবে দেখছেন।
