২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকো উপকূলে শেভরনের বিপুল পরিমাণ তেলের সন্ধান লাভ

মেক্সিকো উপসাগরের তলদেশে তেলের খনির সন্ধান পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক তেল কোম্পানি শেভরন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 02:50 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

এসব উৎস থেকে উত্তোলিত তেল যুক্তরাষ্ট্রের তেল রিজার্ভের পরিমাণ আরো ৫০ শতাংশ বাড়িয়ে দিতে সক্ষম বলে শেভরন দাবি করে।

খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নিউ অরলিন্সের ৪৩৫ কিমি দক্ষিণ-পশ্চিমে মেক্সিকো উপসাগরের ২৮২ কি.মি. গভীরে এই তেলক্ষেত্রটি অবস্থিত।

শেভরনের নেতৃত্বে ডেভন এনার্জি ও নরওয়ের স্টেটঅয়েল বহুদিন ধরে মেক্সিকো উপকূলে তেল অনুসন্ধান করে আসছিল। তাই এই আবিষ্কারকে ‘আলোচিত আবিষ্কার’ বলে মনে করছে এই কোম্পানিগুলো।

বিশালতায় মেক্সিকো উপসাগরের তলদেশে আবি®কৃত এই তেলক্ষেত্র আলাস্কার প্র“ধো উপসাগরে অবস্থিত সবচেয়ে বড় তেলক্ষেত্রটিকে ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেভরন বলছে, এই তেলক্ষেত্রটি থেকে প্রতিদিন ৬ হাজার ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলন সম্ভব।

বিশেষজ্ঞরা অবশ্য নব আবি®কৃত এই তেলক্ষেত্রটির সঠিক আয়তন জানাতে অপারগতা প্রকাশ করেন। এখান থেকে তেল উত্তোলনে সময় লাগবে বলেও জানিয়েছেন তারা।

তবে বিশ্লেষক জন কিল্ডাফ জানিয়েছেন, নতুন এই তেলক্ষেত্রটি থেকে ২০ বছরে ৪০ লাখ ব্যারেল তেল উত্তোলন করা যাবে।

এনার্জি কনসাল্টিং ফার্মের প্রধান আর্ট স্মিথ অবশ্য জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তেলের মোট চাহিদার ৫০ শতাংশ ভবিষ্যতেও বহির্বিশ্ব থেকে আমদানী করবে।