২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি হামলায় তিন হামাস সদস্য নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফাহ এলাকায় মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় তিন হামাস গেরিলা নিহত হয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 01:29 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

ফিলিস্তিনের সরকারী কর্মকর্তা সূত্রে এ খবর জানা গেছে।

ইসরায়েলের প্রথম বিমান হামলায় হামাস মিলিটারি উয়িং-এর একজন সদস্য নিহত এবং আরেক সদস্য আহত হন।

এছাড়া, অন্তত ১৮জন পথচারী আহত হয়েছে বলে জানা গেছে।

পরের বিমান হামলায় রাফাহ এলাকায় একটি গাড়ি বিধ্বস্ত হলে দু’জন হামাস সদস্য নিহত হন।

ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র অবশ্য ইসরায়েলে হামাস গেরিলাদের আক্রমণের পরিকল্পনা নস্যাৎ করতে প্রথম বিমান হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছেন।

অপহৃত ও নিখোঁজ ইসরায়েলি সেনা কর্পোরাল গিলাদ শালিতের মুক্তির দাবীতে জুন থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অব্যাহত বিমান আক্রমণ ও স্থল অভিযান চালিয়ে আসছে।

ইসরায়েলি আগ্রাসনে গত কয়েক মাসে কয়েকশ’ ফিলিস্তিনি নিহত হয়েছে।