২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুত্র সন্তান জন্ম দিলেন প্রিন্সেস কিকো

জাপানের প্রিন্সেস কিকো পুত্রসন্তান জন্ম দিয়েছেন। ঙ্গলবার স্থানীয় সময় ৮টা ২৭ মিনিটে পৃথিবীর আলো দেখে জাপানের রাজ সিংহাসন ‘ক্রিসেনথিমাম’র তৃতীয় এই উত্তরাধিকারী।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 12:22 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

রাজ পরিবারের নবাগত এই সদস্যের ওজন ২,৫৫৮ গ্রাম। মা এবং ছেলে সুস্থ আছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবর থেকে জানা গেছে।

গত চার দশকে রাজপরিবারে প্রথম পুত্র সন্তান জন্ম নেওয়ায় দেশটির রাজ সিংহাসনের উত্তরাধিকার নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান হবে বলে আশা করা হচ্ছে।

কিকো জাপানের বর্তমান সম্রাট ক্রাউন প্রিন্স নারুহিতোর দ্বিতীয় সন্তান প্রিন্স আকিশিনোর স্ত্রী।

তিনি পুত্রসন্তান প্রসব করায় রাজ পরিবারের সদস্য ও জনগণের মাঝে আনন্দের বন্যা বইছে।

ক্রাউন প্রিন্স নারুহিতোর মেয়ে সায়াকো রাজ পরিবারের বাইরের একজন সাধারণ ব্যক্তিকে বিয়ে করায় তার ভবিষ্যৎ সন্তানেরা রাজ পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হবে না।

জাপানের কনজারভেটিভ দল কামনা করছিল প্রিন্সেস কিকোর যেনো ছেলে হয়। অন্যথায় রাজ পরিবারের কোনো নারী এই সিংহাসনের উত্তরাধিকারী হতো। আর তাহলে পরিবর্তন ও সংশোধন আনতে হতো জাপানের সংবিধানে।

‘রাজকুমার জন্মগ্রহণ করায় আমি খুব খুশি হয়েছি’ মন্তব্য করেন জাপানের কর্তমান চিফ কেবিনেট সেক্রেটারী ও আগামী নির্বাচনে সম্ভাব্য প্রধানমন্ত্রী শিনযো আবে। 

জাপানের প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমি অবশ্য সংবিধানে রাজ পরিবারের কোনো নারীর সিংহাসন আরোহনের নীতির প্রবর্তন করতে ইতোমধ্যে বেশ কিছু প্রচারণা চালিয়েছেন।

তবে নতুন সদস্যের আগমনে এখন আর এধরনের প্রচারণার দরকার হবেনা।

প্রিন্সেস কিকো বেশ কিছুদিন ধরে গর্ভকালীন জটিলতায় ভুগছিলেন। গত ১৬ আগস্ট টোকিওর এক হাসপাতালের সিজারিয়ান বিভাগে ভর্তি হন। ৩৯ বছর বয়স্ক প্রিন্সেস মঙ্গলবার তৃতীয়বারের মতো মা হলেন। তার আরো দুটি মেয়ে রয়েছে।