২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে আল-কায়েদার সেকেন্ড-ইন-কমান্ড গ্রেপ্তার

ইরাকে আল-কায়েদার সন্দেহভাজন সেকেন্ড-ইন-কমান্ড হামাদ জামা আল-সায়েদীকে গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2006, 06:18 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়াফফাক আল-রুবাই রোববার এক সংবাদ সম্মেলনে এ দাবী করেন। তিনি বলেন, কয়েক দিন আগে ইরাকের উত্তর বাকুবা শহরের একটি বাড়ি থেকে আল কায়েদার সেকেন্ড-ইন-কমান্ডার জামা আল সায়েদীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, ফেব্র“য়ারী মাসে শিয়াদের পবিত্র ভূমি সামারায় এক বোমা বিস্ফোরণের ঘটনার সাথে তিনি জড়িত ছিলেন। ওই ঘটনার পর শিয়া-সুন্নীদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। 

জুনে আমেরিকান সেনাবাহিনীর হাতে আল-কায়েদার ইরাক শাখার প্রধান নেতা আবু মুসাব আল-জারকাবি নিহত হন। জারকাবির মৃত্যুর পরে সায়েদী সংগঠনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন।

সংগঠনটির বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যাসহ শিয়া-সুন্নীদের মাঝে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অভিযোগ রয়েছে।