২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব তিমুর-ইন্দোনেশিয়া সীমান্তে সতর্কাবস্থা

পূর্ব তিমুরের এক জঙ্গি নেতা জেল থেকে পালানোর পর দেশটির সাথে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে ইন্দোনেশিয়া।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2006, 03:31 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

পূর্ব তিমুরের জঙ্গি নেতা মেজর আলফ্রেডো রেইনাডো তার ৫৬জন সহযোগীসহ গত সপ্তাহে রাজধানী দিলীর জেল থেকে পালিয়ে যান। জাতিসংঘ পুলিশ ও আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী তাদের আটকের চেষ্টা চালাচ্ছে ।

ইন্দোনেশিয়ার সামরিক নিরাপত্তা বাহিনীর প্রধান কর্নেল এডিওয়ান প্রাবোয়ো বলেন, দিলীস্থ ইন্দোনেশিয়া দূতাবাস থেকে আমাদের সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আলফ্রেডো ও তার সহযোগীরা যেন সীমান্ত অতিক্রম করে ইন্দোনেশিয়ায় প্রবেশ করতে না পারে সেদিকে তাদের সর্তক দৃষ্টি রাখতে বলা হয়েছে বলে তিনি জানান।

মে মাসে রেইনাডো ও তার সহযোগীদের হামলায় ২১জন মারা যায়। এ ঘটনার পর সেখানে গণ অসন্তোষ ছড়িয়ে পড়ে।

পরে অস্ট্রেলিয়ার নেতৃত্বাধীন আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।