২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানি নেতৃবৃন্দের সঙ্গে আনানের বৈঠক

জাতিসংঘের মহাসচিব কফি আনান তেহরান সফরের দ্বিতীয় দিনে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ও আলী খামেনিসহ উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে দেখা করেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2006, 03:02 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ সংক্রান্ত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরও দেশটি এ কর্মসূচি থেকে সরে না আসার ঘোষণা দেওয়ায় জাতিসংঘ মহাসচিব সে দেশ সফরে যান।

তিনি ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি ও লেবানন শান্তিচুক্তি নিয়ে আলোচনা করেন। পরমাণু কর্মসূচি বিষয়ক প্রধান আলোচক আলী লারিজানির সাথে বৈঠক ইতিবাচক হয়েছে বলে উভয়ই জানান।

আলী লারিজানি ইরানের এক টিভি চ্যানেলে দ্ওেয়া এক সাক্ষাৎকারে  বলেন, আমরা এই বিষয়ে একমত হয়েছি যে আলোচনার মাধ্যমেই সমস্যাটি সমাধান সম্ভব।

ইসরাইল ও  লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের মধ্যে ৩৪ দিনব্যাপী যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘের ১৭০১ ধারায় শান্তি চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তিতে ইরানের সমর্থন নিশ্চিত করার আনানের সফরের আরেকটি উদ্দেশ্য।