নিখোঁজদের খোঁজ দিতে নেপালের প্রতি জাতিসংঘের নির্দেশ
জাতিসংঘের মানবাধিকার কমিশন (ওএইচসিএইচআর) নেপালে রক্তক্ষয়ী যুদ্ধে নিখোঁজ কিংবা অপহরণের শিকার নাগরিকদের খুঁজে বের করার আহবান জানিয়েছে।
অপহৃতদের ভাগ্যে কি ঘটেছে বা তারা আদৌ বেঁচে আছে কিনা তা খতিয়ে দেখার জন্য দেশটির সরকার ও মাওবাদীদের প্রতি কমিশন এই আহ্বান জানায়।
যুদ্ধের সময় নিখোঁজ বা অপহৃতদের স্মরণে জাতিসংঘের আন্তর্জাতিক নিখোঁজ দিবস উপলক্ষে মানবাধিকার কমিশনের এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তিতে নেপাল সরকার ও মাওবাদী কমিউনিস্ট পার্টি নিখোঁজদের ব্যাপারে জনগণকে জানাতে চায়। তাদের এ সদিচ্ছা সত্ত্বেও এখনো তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।
নেপালের কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডেভিড জনসন বিবৃতিতে বলেন, ‘আমি আমার কমিশনের পক্ষ থেকে গৃহযুদ্ধে হতাহত আর নিখোঁজদের পরিবারবর্গ এবং স্বজনদের প্রতি সহানুভূতি ও একাত্মতা প্রকাশ করছি। এ ছাড়া ভুক্তভোগিদের পরিবারকে তাদের প্রিয়জনদের খুঁজে বের করতে সার্বিক সহযোগিতার প্রতিশ্র“তি দিচ্ছি এবং তাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেবারও আশ্বাস দিচ্ছি’।
তিনি জোর দিয়ে বলেন, হতভাগ্যদের কপালে আসলে কি ঘটেছে তা খোলাসা করতে সরকার ও মাওবাদীদের দেওয়া প্রতিশ্র“তি পূরণ করতে হবে এবং এ অবস্থায় তাদের যে দায়িত্ব আছে তা পালন করতে হবে। দেশটিতে ক্রমাগত যুদ্ধে নিখোঁজের ঘটনা বৃদ্ধির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।
তিনি উল্লেখ করেন, নিখোঁজদের ভাগ্যে কি ঘটেছে তা তাদের পরিবারের জানার এবং বিচার চাওয়ার অধিকার রয়েছে। নিখোঁজদের কেউ মারা গিয়ে থাকলে তাদের পরিবার অবশ্যই তার ক্ষতিপূরণ পাওয়ার দাবি রাখেন।
বিবৃতিতে আরো বলা হয়, কমিশন ২০০২ থেকে ২০০৪ সালে দেশটির বারিদিয়া জেলার ১০০টি নিখোঁজ ঘটনার ওপর তদন্তে গুরুত্ব দিচ্ছে।
এদিকে নেপালের জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে বলা হয়, নিরাপত্তা রক্ষীদের তথ্যমতে বর্তমানে দেশটিতে মোট ১ হাজার ৭ শ ৬৮ জন লোক নিখোঁজ রয়েছে। এর মধ্যে ৪৩৫ জন মাওবাদী গেরিলাদের অপহরণের শিকার। অন্য সন্ত্রাসী গ্র“পের দ্বারা অপহৃত হয়েছে আরো ৭৩ জন।
কমিশনের প্রতিরক্ষা কর্মকর্তা সায়াম বাবু কাপলে বলেন, ‘নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য আমরা সর্বাতœক চেষ্টা চালিয়ে যাচ্ছি’।
