২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সিরিজ বোমা হামলা: ১ জন নিহত, আহত অনেক

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের বাণিজ্যিক ব্যাংকগুলোতে উপর্যুপরি ক্ষুদ্র বোমার বিস্ফোরণ ঘটেছে। ইয়ালা প্রদেশে বৃহস্পতিবার সকালে পর পর কমপক্ষে ১৫টি ব্যাংকে এই হামলা চালানো হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2006, 02:42 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

পুলিশ জানিয়েছে, এ বিস্ফোরণে একজন নিহত এবং অনেকের আহত হয়েছে।

এটা সাম্প্রতিক সহিংসতার সর্বশেষ ঘটনা। ২০০৪ সালের জানুয়ারি থেকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিভিন্ন হামলায় কমপক্ষে এক হাজার ৩০০ জন নিহত হয়েছেন।

কর্মকর্তারা এই সহিংস ঘটনার জন্য মুসলিমদের দায়ী করেছে। অপরদিকে তারা বলছে কিছু সন্ত্রাসী দলও এই হামলার জন্য দায়ী। 

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল মুসলিম অধ্যুষিত এলাকা এবং সেখানে বিভিন্ন ভাষা ও সংস্কৃতির লোকের বসবাস।