নোবেল সাহিত্য বিজয়ী মিশরীয় লেখক নগীব মাহফুজ আর নেই
নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী মিশরীয় লেখক নগীব মাহফুজ কায়রোর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তার বয়স হয়েছিল ৯৪ বছর।
জুলাইয়ের মাঝামাঝিতে একরাতে পায়চারি করার সময় পড়ে গিয়ে তিনি মাথায় মারাত্মক আঘাত পান। তাকে সাথে সাথে রাজধানী কায়রোর এক হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রাজধানী কায়রো ছিল তার প্রিয় শহর । কায়রোকে নিয়ে লেখা তার বর্ণময়, প্রাণবন্ত বই ‘কায়রো ট্রিলজি’ ১৯৮৮ সালে নোবেল সাহিত্য পুরস্কার ছিনিয়ে নেয়।
একটি বইতে স্রষ্টা সম্পর্কে তার নিজস্ব চিন্তা- ভাবনা প্রকাশিত হওয়ার অপরাধে ১৯৯৪ সালে চরমপন্থীরা তার ঘাড়ে ছুরিকাঘাত করে। এই ঘটনায় তার ঘাড়ের øায়ু মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এতে তার দৃষ্টি এবং শ্রবণশক্তি আক্রান্ত হলে লেখার ক্ষমতা অনেকটাই হারিয়ে ফেলেন তিনি।
সাহিত্যে নোবেল বিজয় একজন সেরা লেখক এবং বুদ্ধিজীবি হিসেবে নগীব মাহফুজকে গোটা মধ্যপ্রাচ্যে এনে দিয়েছে ব্যাপক পরিচিতি এবং সম্মান।
জীবদ্দশায় তার লেখা ৩০টিরও অধিক উপন্যাস, ছোটগল্প, নাটক, প্রবন্ধ, স্মৃতিকথা ইত্যাদি প্রকাশিত হয়েছে।
