২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সামরিক বাহিনীর নিয়োগকেন্দ্রে বিস্ফোরণে ১২ জন নিহত

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৯০ কিলোমিটার দূরে হিল্লা শহরে সামরিক বাহিনীর নিয়োগদান কেন্দ্রে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত ও অপর ৩৮ জন আহত হয়েছে বলে বুধবার ইরাকী পুলিশ জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 12:50 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাইসাইকেল অথবা মোটরসাইকেলের সাথে বোমাটি ছিল এবং গ্রিনিচ সময় ভোর ৪ টার সময় এই বিস্ফোরণ ঘটে।

হিল্লার বাবেল প্রদেশে যেখানে শিয়া এবং সুন্নীদের বসবাস সেই এলাকাটিকে লক্ষ্য করে প্রায়ই সহিংস হামলা চালানো হয়।

২০০৩ সালে দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর ২০০৫ সালের ফেব্র“য়ারি মাসে  হিল্লায় এযাবৎকালের সবচেয়ে ভয়াবহ আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২৫ জন নিহত হয়।

ইরাকে গত রোববার থেকে বুধবারের হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।