২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে বোমা হামলা ষড়যন্ত্রের সাথে জড়িত সন্দেহে তিন ব্রিটিশ মুসলিম আটক

যুক্তরাষ্ট্রগামী বিমানে বোমা হামলার ষড়যন্ত্রের অভিযোগ তদন্তকালে মঙ্গলবার হত্যা এবং সন্ত্রাসী কাজের দায়ে অভিযুক্ত করে তিন মুসলিম নাগরিককে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 12:22 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

আটককৃত ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইয়াসার গুলজার, মোহাম্মদ শামিন উদ্দিন (৩৫), এবং নাবিল হুসাইন (২২)। এদের নিয়ে এই ঘটনায় গ্রেফতার সংখ্যা দাড়ালো ১৫ জন। ১১ জনকে হত্যা এবং সন্ত্রাসী কর্মকান্ডের পরিকল্পনার গুরুতর অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

আটককৃত ১১ জন চোরাইপথে সরঞ্জাম আমদানী করে হাতে তৈরি বোমা দিয়ে সন্ত্রাসী কর্মকান্ডের পরিকল্পনা করেছিলো বলে অভিযোগ করা হয়েছে। পুলিশ জানায়, ১০ আগস্ট তারা মার্কিন বিমানে চোরাই তরল বিস্ফোরকদ্রব্য নিয়ে যাচ্ছিল।

আটককৃত তিন ব্যক্তিকে বুধবার লন্ডনের সেন্ট্রাল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। ধারনা করা হচ্ছে আটককৃত তিন ব্রিটিশ মুসলিম নাগরিক পাকিস্তানী বংশোদ্ভুত।

আটককৃতদের মধ্যে পাঁচ ব্যক্তিকে কোনো কারণ ছাড়াই গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সংস্থা বুধবার সন্ধ্যায় সিদ্ধান্ত নেবে আটককৃত ব্যক্তিদের ছেড়ে দেবে নাকি জিজ্ঞাসাবাদের জন্য আরো সময় নেবে।

জানা গেছে নাবিল হুসাইন আটক উমায়ের হুসাইন এবং মেহরান হুসাইন এর ভাই যারা সন্ত্রাসী কর্মকান্ডের বিভিন্ন তথ্য প্রকাশ করতে ব্যর্থ হয়েছে যা বিমান হামলা ঠেকাতে সহায়ক হতো।

এদিকে পাকিস্তানে বোমা হামলা সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে দুইজন বিট্রেনের নাগরিক রয়েছে।