মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধের পাল্টা জবাব দেওয়া হবে: উত্তর কোরিয়া
মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ওপর যে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে সে বিষয়ে সতর্ক করে দিয়ে প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি মনে করে অবরোধ এবং শক্তি প্রয়োগ করে সব সমস্যার সমাধান করা সম্ভব তবে তা তাদের বোকামি ছাড়া আর কিছুইনা।’
তবে যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করলে উত্তর কোরিয়া কি ধরনের প্রদক্ষেপ নেবে তা তিনি স্পষ্ট করে বলেননি।
এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের অবরোধ এবং শক্তি প্রদর্শনের হুমকির উত্তরে উত্তর কোরিয়া তার পরমাণূ সমৃদ্ধকরণ কর্মসূচি এবং পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে বলেও তিনি জানান।
উত্তর কোরিয়া ভূ-গর্ভে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাতে পারে এই অভিযোগে দক্ষিণ কোরিয়া দেশটির পারমাণবিক কার্যক্রমের ওপর নিবিড় পর্যবেক্ষণ বজায় রেখেছে।
যুক্তরাষ্ট্র এবং চীনের পাশাপাশি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধসহ পরমাণু কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়াকে আহ্বান জানিয়েছে ছয়জাতির অন্তর্ভূক্ত অন্য তিনটি দেশ চীন, জাপান এবং রাশিয়া।
গত মাসে উত্তর কোরিয়া সাতটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালে ছয় জাতির সদস্যদেশগুলো দেশটিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধে সম্মত করতে জোর কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।
তবে উত্তর কোরিয়া জানিয়েছে দেশটির ওপর থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়া না হলে কোনো ধরনের আলোচনায় বসবেনা তারা।
