২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব তিমুরে নতুন শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করছে জাতিসংঘ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো পূর্ব তিমুরে স্বল্পকালীন আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2006, 11:48 AM

Updated : 26 Apr 2022, 03:53 PM

নতুন এই দলটি ছয়মাসের জন্য পূর্ব তিমুরে নিয়োজিত জাতিসংঘের পূর্বের দলটির স্থলাভিষিক্ত হবে। এই দলে ১৫০০ পুলিশ এবং ৩৫ জন সামরিক লিয়াঁজো অফিসার অন্তর্ভূক্ত করা হবে। তবে নতুন এই দলে কোনো সৈন্য থাকবেনা বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

তিন মাস আগে পূর্ব তিমুরে সহিংসতা জাতিগত দাঙ্গায় রূপ নিলে সেখানে ২৫ জন নিহত হয়েছিল। এছাড়া, বহু লোক তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল।

পূর্ব তিমুরের সাবেক প্রধান মন্ত্রী মারি আল কাতিরি সেদেশের সেনাবাহিনী থেকে ৬০০ জন সৈনিককে বরখাস্ত করলে সেখানে প্রতিবাদসরূপ ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে যা পরবর্তীতে ভয়াবহ জাতিগত দাঙ্গায় রূপ নেয়।

আন্দোলনের মুখে মারি আল কাতিরি নোবেল শান্তি বিজয়ী জোসে রামোস হোর্তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন।

আগামী বছরের মে-তে পূর্ব তিমুরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।