২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটক ১২ ভারতীয় নাগরিককে মুক্তি দিচ্ছে ডাচ কর্তৃপক্ষ

মুম্বাইগামী নরওয়েস্ট এয়ারলাইনের একটি বিমান থেকে আটক করা ১২ ভারতীয় নাগরিক অবশেষে দেশে ফিরছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

বিমানের ওই ১২ যাত্রীকে সন্দেহজনক আচরণের জন্য অভিযুক্ত করা হয় এবং ডাচ কর্তৃপক্ষ তাদের প্রায় ২৪ ঘন্টা আটক রেখে জিজ্ঞাসাবাদ চালায়।

বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানা গেছে, ওই যাত্রীরা নিজেদের মধ্যে ল্যাপটপ ও সেলফোন বিনিময় করেন এবং সিট বেল্ট বাধতে ও বিমানের ক্রুর নির্দেশ মানতে চাননি।

গত ১০ আগস্ট ব্রিটিশ পুলিশ বিমানে সন্ত্রাসী হামলার একটি পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার পর দু সপ্তাহ ধরেই বিশ্বের সব বিমানবন্দরে সতর্কতা আরও জোরদার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর তাদের মোবাইল ফোন ও ল্যাপটপে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এবং তারা কোন বিস্ফোরকও বহন করছিল না। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা চালানোর কোনও অভিযোগ আনা হয়নি। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য তাদের মোবাইল ফোন ও ল্যাপটপ আটক রাখা হয়েছে।