২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের কম খরচসম্পন্ন দেশগুলোর একটি হচ্ছে ম্যানিলা:ইউবিএস এর তথ্য

অন্যান্য দেশের তুলনায় শ্রমিকদের নিুতম মজুরি এবং সাধারণের ক্রয় ক্ষমতা কম হলেও ফিলিপাইনের রাজধানী ম্যানিলা বিশ্বের সবচেয়ে কম খরচের শহরগুলোর মধ্যে একটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আন্তর্জাতিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2006, 06:37 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

সম্প্রতি অন্যতম সুইস ব্যাংক ইউবিএস এর এক জরিপে একথা বলা হয়েছে। 

‘মূল্য এবং আয়’ শীর্ষক এ জরিপে ৭১টি দেশের মধ্যে ম্যানিলার অবস্থান ছিল ৬৭তম। জরিপে দ্রব্য মূল্য ও সেবাসমূহকে অন্তর্ভূক্ত করা হলেও ভাড়ার বিষয়টি উহ্য রাখা হয়।

ম্যানিলার পরেই রয়েছে নয়াদিল্লী, মুম্বাই, বুয়েনস আয়ারস এবং কুয়ালালামপুর। এসব শহরেও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সেবা কম খরচে পাওয়া যায় বলে জরিপে উল্লেখ করা হয়।

অপেক্ষাকৃত ব্যয়বহুল শহরের মধ্যে রয়েছে অসলো, লন্ডন,  কোপেনহেগেন, জুরিখ, নিউইয়র্ক এবং টোকিও। তবে এদের মধ্যে নিউইয়র্ক সিটির অবস্থান সপ্তম। নিউইয়র্ক সিটির দ্রব্য মূল্যের সঙ্গে বিশ্বের বড় বড় শহরগুলোর দ্রব্যমূল্যের তুলনা করেই এই জরিপ চালানো হয়। এতে দেখা গেছে, নিউইয়র্কের তুলনায় বিভিন্ন পণ্য ও সেবার মূল্য ম্যানিলায় শতকরা ৪৬ দশমিক ৭ ভাগ কম।

ইউবিএস জানিয়েছে, নিউইয়র্কে পুরুষের মাঝারী মানের একসেট জামা ত্রুয় করতে ম্যানিলার থেকে  আট গুণ বেশী টাকা খরচ করতে হয় এবং নারীদের ক্ষেত্রে সেটা ১১ গুণ বেশী।