২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওজোন স্তরের ফাটল আর বাড়ছেনা!

অ্যান্টার্কটিকের ওপরে ভূমন্ডলের ওজোন স্তরে যে ফাটল দেখা গিয়েছিল তা আর প্রশস্ত হচ্ছেনা এমন সুখবরই দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন নামীদামী বিজ্ঞানী।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2006, 01:17 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

ওয়াশিংটনে আয়োজিত এক কনফারেন্সে মার্কিন বিজ্ঞানীরা ওজোন স্তরের ফাটল আরো না বেড়ে স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন।

ওজোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মিকে ভূ-পৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয়। এই অতি বেগুনি বা আলট্রা ভায়োলেট রশ্মি মানুষ, পশু পাখি এবং গাছের জন্য অত্যন্ত ক্ষতিকর।

১৯৮৬ সালে ওজোন স্তরে ফাটল দেখা দিলে ‘মন্ট্রিল চুক্তি’র মাধ্যমে ওজোন স্তরের জন্য ক্ষতিকারক ক্লোরোফ্লোরো কার্বন বা সিএফসি গ্যাস ব্যবহার নিষিদ্ধ করা হয়।

১৯৮৭ সাল থেকে এ চুক্তি কার্যকর করার মাধ্যমে সিএফসি গ্যাসের ব্যবহার সীমাবদ্ধ করে দেওয়া হয়। পাশাপাশি অ্যারোসল ¯েপ্র এবং রেফ্রিজারেটরে সিএফসি গ্যাস ব্যবহার বন্ধ করে দেওয়া হয়।

সিএফসি গ্যাসের ব্যবহার পুরোপুরি বন্ধ করলে আগামী ৬০ বছরে ওজোন স্তরের ফাটল আর থাকবেনা বলে বিজ্ঞানীরা জানান।

‘ইউএস ন্যাশনাল ওশেনিক এন্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনেস্ট্রেশন’র গ্লোবাল মনিটরিং বিভাগের ডিরেক্টর ড. ডেভিড হফম্যান বলেন, ‘ওজোন স্তরে ফাটল আর থাকবেনা, এ বিষয়ে আমি আশাবাদী। আমাদের সময়ে না হলেও পরের প্রজন্মকে আমরা উপহার দিতে পারবো ফাটলমুক্ত ওজোনস্তর।’

তবে, বিশ্ব উষ্ণায়ন ওজোন স্তরের ফাটলরোধে হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করে দিেেয়ছেন মার্কিন বিজ্ঞানীরা।