২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে জন্মহার বৃদ্ধি পাচ্ছে

গত ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো জাপানে জন্মহার বৃদ্ধি পেয়েছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 12:02 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত জাপানে ৫,৫০,০০০ শিশু জন্মগ্রহণ করেছে যা গত বছরের তুলনায় অনেক বেশি। গত বছর জানুয়ারি থেকে জুনের মধ্যে জন্মগ্রহণ করেছিল মাত্র ১১,৬০০ শিশু।

জাপানে শিশু জন্মহার সবচেয়ে কম ছিল  ২০০৫ সালে। তখন জন্মহার ছিল ১.২৫।

জাপানের জনসংখ্যা স্থীতিশীল রাখতে সেখানে জন্মহার ২.১ হওয়া প্রয়োজন।

শিশু জন্মের হার বৃদ্ধি জাপানের জন্য নিঃসন্দেহে একটি সুখবর।

জাপানের ক্রমহ্রাসমান জন্মহার দেশটির জন্য এক মারাত্মক উদ্বেগ এবং হুমকির কারন হয়ে দাঁড়াচ্ছিল। আর সে কারনেই জাপান সরকার সেদেশের নারীদের অধিক সন্তান নিতে আগ্রহী করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সায়ুরি নারাহারা বলেন, সাম্প্রতিক সময়ে জাপানের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ মহিলাদের অধিক সন্তান গ্রহণে আগ্রহী করেছে বলেই জন্মহার বেড়ে গেছে।