২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় ইসলামিক জিহাদের সদস্যের বাসস্থানে ইসরায়েলি হামলা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবস্থিত ইসলামিক জিহাদের এক সদস্যের বাসস্থানে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 11:58 AM

Updated : 26 Apr 2022, 03:52 PM

ইসরায়েলি বিমান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দুজন ফিলিস্তিনি আহত হয়েছে বলে চিকিৎসা কর্মকর্তা সূত্রে জানা গেছে।

ইসরায়েল গাজার জাবালিয়ায় অবস্থিত ইসলামিক জিহাদের সদস্য হাশেম আসলিয়ার বাসস্থানে অস্ত্র রাখা হয়েছে এই অভিযোগে বিমান আক্রমণ চালায়।

ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য বলছে, হামলা করার বিষয়ে তাদের আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল।

অপহৃত ইসরায়েলি সৈন্যের মুক্তির দাবীতে ২৫ জুনের পর থেকে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় আক্রমণ এবং সহিংসতা চালিয়ে যাচ্ছে।

ইসরায়েলের অব্যাহত বিমান আক্রমণ এবং স্থল অভিযানে এ পর্যন্ত প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।