২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মস্কোর বাজারে এক বিস্ফোরণে নিহত ১০

মস্কোর পূর্বাঞ্চলে একটি বাজারে বিস্ফোরণে ১০ ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে বলে রুশ কর্মকর্তারা জানিয়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2006, 04:25 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

সকালের দিকে চেরকিজভস্কি বাজারে ওই বিস্ফোরণে কমপক্ষে ১৬ ব্যক্তি  আহত হয় এবং একটি দ্বিতল ভবন ধসে পড়ে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে। 

রাশিয়ার জরুরী মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, একটি বিস্ফোরক দ্রব্য থেকে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে। প্রাথমিক তথ্যে এমনটিই বলা হচ্ছে। রুশ সংবাদ মাধ্যম বলছে, ত্র“টিপূর্ণ একটি গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণটি ঘটতে পারে।

প্রসঙ্গত, মস্কোতে ঘর গরম করা ও রান্নার কাজে এসব সিলিন্ডার বহুলভাবে ব্যবহৃত হয়।